1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. kfsharif2011@gmail.com : Newadmin :
বাড়ি ঘরে লুটপাট, নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত। - দৈনিক সংগ্রামী কন্ঠ
June 3, 2026, 6:05 pm

বাড়ি ঘরে লুটপাট, নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত।

জহির শাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : Friday, September 26, 2025
  • 249 Time View

 

জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২৬ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলায়  দুই পক্ষের সংঘর্ষে আমীর আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ সময় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাতমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমীর আলী ওই গ্রামের রফিজ আলীর ছেলে। তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকার কেরানিগঞ্জে ব্যাগ কারখানায় কর্মরত শাকিল ও সুজন মিয়ার মধ্যে এক সপ্তাহ আগে এক কর্মচারীকে কেন্দ্র করে বিরোধ বাধে। পরে মারধরের ঘটনাও ঘটে। উভয়েই কয়েকদিন পর নিজ এলাকায় ফিরে আসেন। বিষয়টি মীমাংসার জন্য বুধবার বিকেলে স্থানীয়ভাবে সালিশে বসা হলে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয় এবং সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় সুজনের পক্ষের সমর্থক আমীর আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর খবর ছড়িয়ে পড়লে সুজনের পক্ষের লোকজন প্রতিপক্ষ শাকিলের পক্ষের জালাল উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় ভাঙচুর, লুটপাট এবং ১৩টি গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি আরও কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। নিহত ব্যক্তির হাঁটুতে ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তিনি কিভাবে মারা গেছেন, ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।”

তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category