1. admin@example.com : admin :
ওমরাহ যাত্রায় সৌদি আরবে হামলার শিকার, প্রাণ হারালেন নাঙ্গলকোটের মুফতি নাসরুল্লাহ - দৈনিক সংগ্রামী কন্ঠ
October 25, 2026, 8:37 am

ওমরাহ যাত্রায় সৌদি আরবে হামলার শিকার, প্রাণ হারালেন নাঙ্গলকোটের মুফতি নাসরুল্লাহ

ডেক্স রিপোর্ট
  • Update Time : Monday, October 12, 2026
  • 50 Time View

 

কুমিল্লা প্রতিনিধি: পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে হামলায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মুফতি মুহাম্মদ নাসরুল্লাহ বদরপুরী (৩৫)। তিনি ঢাকার কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া রবিউল উলূম মাদরাসার শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ১০ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় হামলার ঘটনা ঘটে। এ সময় পরবর্তী ফ্লাইটের অপেক্ষায় থাকা মুফতি নাসরুল্লাহ গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাদরাসার প্রায় ৪৫ জন শিক্ষক ও কর্মচারীকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন তিনি। রিয়াদ বিমানবন্দরে পরবর্তী ফ্লাইটের অপেক্ষায় থাকার সময় হামলার শিকার হন এই আলেম।

নিহতের বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ জানান, রিয়াদ বিমানবন্দরে পৌঁছানোর পর ছেলের সঙ্গে পরিবারের সর্বশেষ যোগাযোগ হয়েছিল। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ছেলের মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

এদিকে, গত ১১ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রিয়াদ বিমানবন্দরের ওই ঘটনায় দুই বাংলাদেশির নিহত হওয়ার তথ্য জানায়। তাঁদের মধ্যে মুফতি মুহাম্মদ নাসরুল্লাহ বদরপুরী ছাড়াও রয়েছেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মো. শাহেদ আহমেদ। প্রাথমিক হিসাবে ওই ঘটনায় মোট ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়ার তথ্য প্রকাশ করা হয়।

মুফতি নাসরুল্লাহর মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়ি নাঙ্গলকোটের বদরপুরে শোকের পরিবেশ বিরাজ করছে। তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন স্বজনেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category