1. admin@example.com : admin :
বিজয়নগরে পুলিশের সফল অভিযান: ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার - দৈনিক সংগ্রামী কন্ঠ
September 11, 2026, 4:43 am

বিজয়নগরে পুলিশের সফল অভিযান: ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট দৈনিক সংগ্রামী কন্ঠ
  • Update Time : Tuesday, November 18, 2025
  • 341 Time View

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) ভোর ৪টা ৩০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর এলাকায় অভিযান চালিয়ে মো. তোফাজ্জল হোসেন (২৫) নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে।

আটকের সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেন চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category