1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. kfsharif2011@gmail.com : Newadmin :
পুত্রসন্তান না হওয়ায় ক্ষোভ? দিল্লিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ তিন কন্যাকে হত্যা, স্বামী পলাতক - দৈনিক সংগ্রামী কন্ঠ
April 17, 2026, 3:29 pm

পুত্রসন্তান না হওয়ায় ক্ষোভ? দিল্লিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ তিন কন্যাকে হত্যা, স্বামী পলাতক

ডেক্স রিপোর্ট
  • Update Time : Thursday, February 26, 2026
  • 257 Time View

ভারতের Delhiর উত্তরাঞ্চলে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন কন্যাশিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সময়পুর বাদলি এলাকার একটি ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পুত্রসন্তান না হওয়াকে কেন্দ্র করেই এ নৃশংসতা ঘটতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম Hindustan Times জানায়, নিহত তরুণীর নাম অনিতা (২৭)। তার তিন কন্যার বয়স ৩, ৪ ও ৫ বছর। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে স্বজন ও প্রতিবেশীরা ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় তাদের মরদেহ দেখতে পান। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী মুনচুন কেওয়াত পলাতক রয়েছেন।

উত্তর দিল্লির আউটার নর্থ জেলার ডেপুটি কমিশনার অব পুলিশ Harsh Vardhan Swami জানান, বুধবার সকাল ৮টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। একতলার একটি কক্ষের ভেতরে নারী ও তিন শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তদন্তকারীরা ঘটনাস্থলকে ‘অত্যন্ত নৃশংস’ বলে বর্ণনা করেছেন। তাদের ভাষ্য, ধারালো অস্ত্রের আঘাত এতটাই গভীর ছিল যে নিহতদের শ্বাসনালি কেটে গেছে।

পরিবারটি চন্দন বিহারের একটি সরু গলির এক কক্ষের বাসায় ভাড়া থাকতেন। মুনচুন আজাদপুর মান্ডিতে সবজি বিক্রি করতেন। বুধবার ভোরে তার ১০ বছর বয়সী ভাতিজি প্রথম মরদেহগুলো দেখতে পায়। শিশুটি জানায়, বাইরে থেকে দরজা বন্ধ ছিল। দরজা খুলে ভেতরে ঢুকতেই রক্তাক্ত দৃশ্য চোখে পড়ে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি হত্যার আগে স্ত্রী ও সন্তানদের নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে থাকতে পারেন। এছাড়া মঙ্গলবার রাতে দম্পতির মধ্যে কথা কাটাকাটির খবরও পেয়েছে তদন্তকারীরা। বিবাহবহির্ভূত সম্পর্কসহ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে পুত্রসন্তান না হওয়াকেই প্রধান কারণ হিসেবে সন্দেহ করছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category