1. 67bf0e758020@google.com : 67bf0e758020 :
  2. kafayatullahsharif@gmail.com : admin :
  3. bob_0836e6b1068e@bobresearchlabs.com : bob_0836e6b1068e :
  4. bob_4cd5ec1d7eff@bobresearchlabs.com : bob_4cd5ec1d7eff :
  5. bob_c9ae5545a426@bobresearchlabs.com : bob_c9ae5545a426 :
  6. bob_f0e9dad3efb3@bobresearchlabs.com : bob_f0e9dad3efb3 :
  7. davidmartin@sangramikantho.com : davidmartin :
  8. kfsharif2011@gmail.com : Newadmin :
নবীনগরে মহিলা দলের লিফলেট বিতরণ ও সচেতনতা অভিযান - দৈনিক সংগ্রামী কন্ঠ
July 28, 2026, 3:04 am

নবীনগরে মহিলা দলের লিফলেট বিতরণ ও সচেতনতা অভিযান

জহির শাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : Friday, October 10, 2025
  • 456 Time View

 

জহির শাহ| ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ৯ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি’র মহিলা দলের উদ্যোগে ঘরে ঘরে লিফলেট বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম শুরু হয়েছে। জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং ধানের শীষ প্রতীক প্রার্থী এ্যাডভোকেট এম. এ. মান্নানের নেতৃত্বে উপজেলা মহিলা দল ও অঙ্গ-সংগঠনের নারী নেত্রীকর্মীরা নবীনগরের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন ঘুরে জনগণকে ৩১ দফা দাবি সম্পর্কে অবহিত করছেন।

মহিলা দলের নেত্রী আলেয়া বেগম বলেন, “আমরা ঘরে ঘরে জননেতা তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছি। আমাদের লক্ষ্য শুধুমাত্র লিফলেট বিতরণ নয়, মানুষকে সচেতন করা এবং রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।”

মুক্তা বেগম আর বলেন, “মা-বোনদের সচেতনতা বৃদ্ধি আমাদের সবচেয়ে বড় অর্জন। প্রত্যেক পরিবারে বার্তা পৌঁছানোই আমাদের প্রধান লক্ষ্য।”

এ্যাডভোকেট এম. এ. মান্নান বলেন, “উপজেলার বড় অংশই মা-বোনরা। তারা সচেতন হলে জননেতার দাবী দ্রুত ছড়িয়ে পড়বে। আমাদের মহিলা নেত্রীকর্মীরা অক্লান্তভাবে ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিচ্ছেন।”

দিবসব্যাপী লিফলেট বিতরণ, মিছিল ও আলোচনা সভার মাধ্যমে নবীনগর উদ্ভাসিত হয়েছে রাজনৈতিক সচেতনতায়। স্থানীয়রা জানিয়েছেন, “মহিলা নেত্রীকর্মীদের উদ্যম দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি। তারা শুধু বার্তা পৌঁছে দিচ্ছেন না, সমাজে দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করছেন।”

মহিলা দলের এই উদ্যোগ নবীনগরে রাজনৈতিক অংশগ্রহণ ও জনসচেতনতার নতুন উদাহরণ স্থাপন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category