1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. kfsharif2011@gmail.com : Newadmin :
কুরআনের সুরে মুখর চাইল্ড কেয়ার একাডেমি, জমজমাট ক্বিরাত-হামদ-নাত প্রতিযোগিতা - দৈনিক সংগ্রামী কন্ঠ
April 17, 2026, 7:01 pm

কুরআনের সুরে মুখর চাইল্ড কেয়ার একাডেমি, জমজমাট ক্বিরাত-হামদ-নাত প্রতিযোগিতা

ডেক্স রিপোর্ট
  • Update Time : Tuesday, March 10, 2026
  • 206 Time View

জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১০ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভিটিদাউদপুর গ্রামে অবস্থিত চাইল্ড কেয়ার একাডেমির দারুল ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ক্বিরাত, হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুরআন তিলাওয়াতের প্রতি আগ্রহ বৃদ্ধি, শিশুদের মাঝে ইসলামী সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অংশ নেয়। জামাতে সূরা থেকে শুরু করে জামাতে ছালিছ পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা পৃথকভাবে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা তুলে ধরে। পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াত, আল্লাহ তায়ালার প্রশংসায় হামদ এবং প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসায় নাত পরিবেশনের মধ্য দিয়ে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের হৃদয়গ্রাহী পরিবেশনা উপস্থিত সবার মন জয় করে নেয়। ছোট ছোট শিক্ষার্থীদের কণ্ঠে তিলাওয়াত ও হামদ-নাতের সুরেলা ধ্বনি প্রতিষ্ঠানজুড়ে এক অনন্য আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে। উপস্থিত অভিভাবক, শিক্ষক ও অতিথিরা শিশুদের পরিবেশনা দেখে ভূয়সী প্রশংসা করেন এবং আয়োজকদের সাধুবাদ জানান।

প্রতিযোগিতায় বিচারকমণ্ডলী অংশগ্রহণকারীদের তিলাওয়াতের শুদ্ধতা, সুর, উচ্চারণ ও উপস্থাপনার দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করেন। শেষে সেরা পরিবেশনা প্রদানকারী শিক্ষার্থীদের বিজয়ী ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উৎসাহ দিতে বিশেষভাবে অভিনন্দন জানানো হয়।

আয়োজক ও শিক্ষকরা জানান, শিশুদের কুরআন শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো, তিলাওয়াতের সঠিক নিয়ম শেখানো এবং আত্মবিশ্বাস গড়ে তোলাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে, যাতে নতুন প্রজন্ম কুরআনের আলোয় আলোকিত হয়ে গড়ে উঠতে পারে।
উল্লেখ্য, বিজয়নগরের মুকুন্দপুর ডাকঘরের অন্তর্গত ভিটিদাউদপুর গ্রামে অবস্থিত চাইল্ড কেয়ার একাডেমি দীর্ঘদিন ধরে এলাকার শিশুদের কুরআন শিক্ষা, তিলাওয়াত প্রশিক্ষণ ও ইসলামী নৈতিক শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category