1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. kfsharif2011@gmail.com : Newadmin :
ঈদের আগে মানবিক উদ্যোগ—জামালপুরে শিশু পরিবারের সদস্যদের মাঝে পোশাক বিতরণ - দৈনিক সংগ্রামী কন্ঠ
April 17, 2026, 3:31 pm

ঈদের আগে মানবিক উদ্যোগ—জামালপুরে শিশু পরিবারের সদস্যদের মাঝে পোশাক বিতরণ

ডেক্স রিপোর্ট
  • Update Time : Wednesday, March 18, 2026
  • 147 Time View

জামালপুরে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সরকারি শিশু পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক বিতরণ করেছে জামালপুর প্রেসক্লাব। বুধবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী উপস্থিত থেকে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শিরিনা পারভীন এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শিশুদের মনে আনন্দ ও আত্মবিশ্বাস জোগায় এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ঈদকে সামনে রেখে নতুন পোশাক পেয়ে সরকারি শিশু পরিবারের শিশুরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। তাদের হাসিমুখেই ধরা পড়ে আসন্ন ঈদের উৎসবের আবহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category