1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. kfsharif2011@gmail.com : Newadmin :
বিজয়নগরে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের, শোকে স্তব্ধ পত্তন এলাকা - দৈনিক সংগ্রামী কন্ঠ
June 3, 2026, 2:29 pm

বিজয়নগরে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের, শোকে স্তব্ধ পত্তন এলাকা

ডেক্স রিপোর্ট
  • Update Time : Monday, March 30, 2026
  • 314 Time View

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আকস্মিক বজ্রপাতে আব্দুর রহমান (৩৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার পত্তন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান স্থানীয় ভূইয়া বাড়ির হেবজু মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে একটি ধর্মীয় মাহফিল শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় সরাসরি বজ্রাঘাত তার ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে নিস্তেজ হয়ে পড়েন। বজ্রপাতের তীব্রতা এতটাই ছিল যে পাশে থাকা একটি বড় গাছও ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে যায়।
বিকট শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে তখনই উপস্থিতরা নিশ্চিত হন যে তিনি আর বেঁচে নেই। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
খবর ছড়িয়ে পড়লে নিহতের বাড়িতে স্বজন ও এলাকাবাসীর ভিড় জমে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category