1. 67bf0e758020@google.com : 67bf0e758020 :
  2. kafayatullahsharif@gmail.com : admin :
  3. bob_0836e6b1068e@bobresearchlabs.com : bob_0836e6b1068e :
  4. bob_4cd5ec1d7eff@bobresearchlabs.com : bob_4cd5ec1d7eff :
  5. bob_c9ae5545a426@bobresearchlabs.com : bob_c9ae5545a426 :
  6. bob_f0e9dad3efb3@bobresearchlabs.com : bob_f0e9dad3efb3 :
  7. davidmartin@sangramikantho.com : davidmartin :
  8. kfsharif2011@gmail.com : Newadmin :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। - দৈনিক সংগ্রামী কন্ঠ
July 28, 2026, 10:34 am

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : Sunday, March 9, 2025
  • 313 Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

 

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এছাড়াও ব্যানার-পোস্টার-ফেস্টুন সংবলিত একটি বর্ণাঢ্য র‍্যালী নবীনগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে নবীনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের আবৃত্তি শিক্ষক শুভেন্দু চক্রবর্তী শুভ এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন ভূঁইয়া, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. তৌহিদ মিয়া, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জামাল উদ্দীন, নারী উদ্যোক্তা ইসরাত জাহান সাবা, শারমিন আক্তার প্রিয়া, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। এ সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী প্রশিক্ষণার্থী ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category