1. 67bf0e758020@google.com : 67bf0e758020 :
  2. kafayatullahsharif@gmail.com : admin :
  3. bob_0836e6b1068e@bobresearchlabs.com : bob_0836e6b1068e :
  4. bob_4cd5ec1d7eff@bobresearchlabs.com : bob_4cd5ec1d7eff :
  5. bob_c9ae5545a426@bobresearchlabs.com : bob_c9ae5545a426 :
  6. davidmartin@sangramikantho.com : davidmartin :
  7. kfsharif2011@gmail.com : Newadmin :
বিজয়নগরে পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সংগ্রামী কন্ঠ
July 27, 2026, 3:49 am

বিজয়নগরে পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জহির শাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : Friday, October 10, 2025
  • 275 Time View

 

জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১০ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশের যৌথ অভিযানে ৪০৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৯,০১০ টাকা ও তিনটি মোবাইল ফোনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে বিজয়নগর থানার উপপরিদর্শক (নিঃ) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর একটি টিম চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—
১. আক্তার হোসেন (২৮)
২. কামাল হোসেন (২৪), উভয়ের পিতা ফজলুর রহমান ও মাতা হেলেনা বেগম
৩. মাসুক মিয়া (৪০), পিতা মৃত শহিদ মিয়া, মাতা মমতাজ বেগম—তিনজনই জালালপুর গ্রামের বাসিন্দা।

অভিযান চলাকালীন পুলিশ তাদের বসতঘর থেকে ৪০৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৯,০১০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করে। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা (এফআইআর নং-১১, তারিখ ৯ অক্টোবর ২০২৫) দায়ের করা হয়েছে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ জানান, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে আছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category