1. admin@example.com : admin :
প্রবাসীর স্ত্রীর বাড়িতে এসআই, স্থানীয়দের হাতে আটকের পর প্রত্যাহার - দৈনিক সংগ্রামী কন্ঠ
October 25, 2026, 9:08 am

প্রবাসীর স্ত্রীর বাড়িতে এসআই, স্থানীয়দের হাতে আটকের পর প্রত্যাহার

ডেক্স রিপোর্ট
  • Update Time : Sunday, October 4, 2026
  • 70 Time View

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এসআই দ্বীপ মণ্ডলকে স্থানীয়রা আটক করেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে ওই প্রবাসীর বাড়ি থেকে তাকে আটকের পর খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে বিকেলে দ্বীপ মণ্ডলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

দ্বীপ মণ্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category