1. admin@example.com : admin :
পাঁচবিবিতে ৭৯ পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশের প্রস্তুতি, কমিটির সঙ্গে মতবিনিময় - দৈনিক সংগ্রামী কন্ঠ
October 26, 2026, 10:55 am

পাঁচবিবিতে ৭৯ পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশের প্রস্তুতি, কমিটির সঙ্গে মতবিনিময়

ডেক্স রিপোর্ট
  • Update Time : Monday, October 12, 2026
  • 81 Time View

 

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা ও উপজেলার আটটি ইউনিয়নের ৭৯টি পূজামণ্ডপে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে থানা পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে পাঁচবিবি থানা প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম। সভায় পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।

ওসি তামবিরুল ইসলাম বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের দায়িত্ব। এ দায়িত্ব পালনে পুলিশ প্রস্তুত রয়েছে। পাশাপাশি পূজামণ্ডপে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ মাহাতো, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র দাসসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকেরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন এসআই আলমগীর হোসেন।

উল্লেখ্য, পাঁচবিবি পৌরসভাসহ উপজেলার আটটি ইউনিয়নের ৭৯টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category