1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. kfsharif2011@gmail.com : Newadmin :
বিজয়নগরে যুবলীগ নেতা কাউছার ভূঁইয়া গ্রেপ্তার, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে। - দৈনিক সংগ্রামী কন্ঠ
April 17, 2026, 7:32 pm

বিজয়নগরে যুবলীগ নেতা কাউছার ভূঁইয়া গ্রেপ্তার, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে।

ডেস্ক রিপোর্ট দৈনিক সংগ্রামী কন্ঠ
  • Update Time : Monday, November 17, 2025
  • 103 Time View

 

বিজয়নগরে যুবলীগ নেতা কাউছার ভূঁইয়া গ্রেপ্তার, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের প্রভাবশালী নেতা মোঃ কাউছার ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে উপজেলার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাউছার ভূঁইয়া দীর্ঘদিন ধরে ইউনিয়ন যুবলীগের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে ইউনিয়ন এবং উপজেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় বইছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম  জানান, “আদালতের নির্দেশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category