1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. kfsharif2011@gmail.com : Newadmin :
আদালতের আদেশ অমান্য করে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার বিরুদ্ধে মানববন্ধন। - দৈনিক সংগ্রামী কন্ঠ
April 17, 2026, 6:52 pm

আদালতের আদেশ অমান্য করে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার বিরুদ্ধে মানববন্ধন।

স্টাফ রিপোর্ট শাহনেওয়াজ শাহ
  • Update Time : Saturday, September 13, 2025
  • 338 Time View

স্টাফ রিপোর্ট শাহনেওয়াজ শাহ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটি দাউদপুর গ্রামের চলাচলের একমাত্র চলাচলের রাস্তায় বেড়া  দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিকরার অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও চাইল্ড কেয়ার একাডেমির শিক্ষার্থীরা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামে চাইল্ড কেয়ার একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উক্ত মাধ্যমিক একাডেমির কয়েকশত’ ছাত্রছাত্রী, শিক্ষক, জনসাধারণ  ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় শত বছর পূর্ব থেকেই আমাদের বাবা দাদারা ব্যবহৃত হয়ে আসা এ রাস্তাটি ৪০/৫০টি পরিবারের দুই শতাধিক মানুষ এবং চাইল্ড কেয়ার একাডেমির তিন শতাধিক ছাত্রছাত্রী-শিক্ষকের একমাত্র যাতায়াতের পথ। একই সঙ্গে গ্রামের একমাত্র সরকারি রেকর্ডভুক্ত কবরস্থান ও বিলে যাওয়ার জন্যও এই রাস্তাটিই ব্যবহার হয়ে আসছে।

তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিনের চলাচলের  রাস্তাটি বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে । এমনকি রাস্তার সংস্কার কার্যক্রমও মামলা দিয়ে বাধাগ্রস্ত করিতেছে তারা। উল্টো স্থানীয়দের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিতেছে। প্রভাবশালী মহলটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট এ মামলা দায়ের করে একএক করে তিনটি রিপোর্ট এলাকাবাসীর এই রাস্তা চলাচলের পক্ষে বিজয়নগর থানা ও বিজয়নগর এসিল্যান্ড অফিস প্রতিবেদন দেয়। এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একটি রায় ও প্রকাশ করেন যে, এ রাস্তায় যদি কোন প্রকার বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকলে এই প্রতিবন্ধকতা অপসারণের করার জন্য।

বক্তারা আরও বলেন, “একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ হলে আমাদের চলাচল করতে চরম ভোগান্তিতে পড়তে হবে। তাই আমরা চাই এই রাস্তা যেন খোলা রাখা হয় এবং কেউ যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। এজন্য স্থানীয় প্রশাসন ও সরকারের নিকট আকুল আবেদন জানান।

মানববন্ধনকারীরা আরো জানান, উক্ত রাস্তাটি পূর্বেও স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার দ্বারা বহুবার সংস্কার করা হয়েছিল। নাগরিক সমাজ, স্থানীয় ও জাতীয় সাংবাদিক সংগঠন গুলো ও এই ঘটনার তীব্র নিন্দা  জানিয়েছে। তারা প্রশাসনের প্রতি  দাবি জানিয়েছেন। যেন রাস্তাটি কোন  প্রকার বাধা ছাড়াই ব্যবহার উপযোগী রাখা হয় এবং যারা আদালতের আইনকে অবমাননা করে তাদেরকে আইনের আওতায় আনিয়া দ্রুত বিচার করা হয়। এই প্রভাবশালী মহলটি আদালতের আইনকে অমান্য করিয়া উক্ত রাস্তায় বেরা প্রদান করেন এবং পরবর্তী সময়ে তাহারা এই বেড়া উঠিয়ে স্থানীয় এলাকাবাসী কয়েকজনের নামে আবারো আদালতের আইন অবমাননার  মামলা দায়ের করে। স্থানীয় এলাকাবাসীকে একের পর এক মামলা দিয়ে হয়রানি করিয়া আসিতেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category