1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. kfsharif2011@gmail.com : Newadmin :
রূপসদী স্কুলে দুর্নীতির অভিযোগে উত্তাল জনমত, প্রধান শিক্ষকের বিচারের দাবি - দৈনিক সংগ্রামী কন্ঠ
April 17, 2026, 5:09 pm

রূপসদী স্কুলে দুর্নীতির অভিযোগে উত্তাল জনমত, প্রধান শিক্ষকের বিচারের দাবি

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Monday, October 20, 2025
  • 124 Time View

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের সামনে রবিবার (১৯ অক্টোবর)  মানববন্ধন অনুষ্ঠিত হয়

ব্রাহ্মণবাড়িয়া রূপসদী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা “দুর্নীতির অভিযোগ নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। বিদ্যালয়ের আর্থিক লেনদেন, উন্নয়নমূলক কাজ ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ এনে এলাকাবাসী ও অভিভাবকরা প্রধান শিক্ষককে বিচারের আওতায় আনার দাবি তুলেছেন।

সম্প্রতি বিদ্যালয়ের একাধিক অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রাক্তন শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নিজস্ব স্বার্থে বিদ্যালয়ের তহবিল অপব্যবহার করছেন। এতে করে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতও হুমকির মুখে পড়েছে।

এ বিষয়ে এক গণশুনানিতে স্থানীয়রা জানান,
বিদ্যালয় হচ্ছে আমাদের সন্তানের ভবিষ্যতের ভিত্তি। যদি এখানেই দুর্নীতি হয়, তাহলে আমরা শিক্ষার আশ্রয় কোথায় খুঁজবো।

এলাকার সচেতন মহল এবং অভিভাবকরা প্রধান শিক্ষকের দ্রুত অপসারণ ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

প্রসঙ্গত, ইতোমধ্যেই সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে বলে জানিয়েছে অভিভাবক ফোরাম।

অভিযোগ প্রমাণিত হলে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে শিক্ষা প্রশাসনের একটি সূত্র নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category