
শেরপুর নকলা উপজেলায় মাত্র ২৪ ঘন্টায় দুই ধর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদন
সীমান্তবর্তী শেরপুরে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দুই ধর্ষনের ঘটনা ঘটেছে। জেলার নকলা উপজেলার পৃথক এলাকায় ৫ বছর বয়সী শিশু ও ১৪ বছর বয়সী কিশোরী ধর্ষণের শিকার হয়। এঘটনায় এক বৃদ্ধ ও কিশোরকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র জানায়, গত ৮ মার্চ শনিবার দুপুরে উপজেলার পাইস্কা মধ্যপাড়া গ্রামে চান মিয়া নামক বৃদ্ধ প্রতিবেশী এক শিশুকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন চালান।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করলে রাতেই অভিযুক্ত চান মিয়া উরফে লছা মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠান।
এদিকে গতকাল ৯ মার্চ রোববার বিকেলে একই উপজেলার একটি ইটভাটায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ।