
মনিরামপুর অবঃ সেনাসদস্যের নামে বিষ্ফোরক আইনে মামলা ভুল বুঝে করেছিলাম।সালিশী পরিষদে মামলার বাদী।
মনিরামপুর প্রতিনিধিঃ– যশোর মনিরাপুর উপজেলার ১৩নং খানপুর ইউনিয়নের শেখপাড়া খানপুর গ্রামের অবঃপ্রাপ্ত সেনা সদস্য জাহিদ হোসেন সহ সাথে তিন জনের নামে একই গ্রামের মোঃ মোমরেজ আলী সরদার (৫৮), পিতা- মৃত আঃ মালেক সরদার, সাং- শেখপাড়া খানপুর (সরদার পাড়া), থানা- মণিরামপুর, জেলা- যশোর তিনি বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মণিরামপুর আমলী আদালত, যশোরে একটি মামলা দায়ের করেন।মামলার কোন তদন্ত ছাড়াই এফ আই আর এর নির্দেশ দেন বিচারক। কিন্তু পরবর্তীতে গন্যমান্য বিভিন্ন ব্যাক্তিদের সহযোগিতায় সালিশী পরিষদে বলেন ভুল বুঝাবুঝির কারনেই মামলাটি করেছিলাম। এখন শালিসী পরিষদের মধ্যস্হতায় আমার ভুল বুঝাবুঝির নিরসন হয়েছে। আমার মামলার আসামীদের প্রতি আর কোন অভিযোগ নাই এই মর্মে বিজ্ঞ রোটারী পাবলিক(এ্যাডভোকেট জেসমিন বানু) এর অফিসে রেজিষ্ট্রেশন নং-৩২০তারিখ ১৭ই ফেব্রুয়ারি ২০২৫তারিখে মামলা প্রত্যাহার সংক্রান্ত আপোষনামার এফিডেভিট করিয়ার দেন।
মামলার বাদী মোঃ মোমরেজ আলী সরদার এফিডেভিটে উল্লেখ করেন প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করিতেছি যে, বিগত ইং- ২৩/০১/২০২৫ তারিখে আসামীগণ ১। মোঃ জাহিদ হোসেন (৪০), পিতা- মৃত জলিল সরদার, ২। মোঃ মাহামুদাল হাসান (২৮), পিতা- মোঃ শফিকুল ইসলাম, ৩। মোঃ রুস্তম আলী সরদার (৪২), পিতা- মৃত ওয়াজেদ আলী সরদার, উভয় সাং- শেখপাড়া খানপুর (সরদার পাড়া), ৪1 বোরহান উদ্দীন (২৬), পিতা- আশরাফ আলী গাজী, সর্বসাং- মাছনা, থানা- মণিরামপুর, জেলা-যশোরসহ অজ্ঞাত নামা ২০/২২ জনদের নামে বিগত ইং- ২৩/০১/২০২৫ তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মণিরামপুর আমলী আদালত, যশোরে একটি মামলা দায়ের করি। যাহার মামলা নম্বর সি.আর- ৭০/২৫, তারিখ- ২৩/০১/২০২৫ ইং ধারা-৩২৩/৩৪১/৩২৪/৩০৭দঃ বিঃ তৎসহ ১৯০৮ সালে বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারাতে যে মামলাটি বিজ্ঞ আদালতে দায়ের করেছিলাম। তাহা গত ০১/০২/২০২৫ ইং তারিখে উভয় পক্ষগণ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকিয়া ও তাহাদের সহায়তায় বিবাদীদের সহিত আপোষ মীমাংসা হয়। আমাদের মধ্যে আর কোন বিরোধ নাই।
বর্তমানে আমরা উভয় পক্ষ শান্তিপূর্ণ ভাবে বসবাস করার লক্ষ্যে উক্ত মামলাটি সালিশী পরিষদের মধ্যস্থতায় ভুল বুঝাবুঝির নিরসন হয়েছে বিধায় আসামীদের প্রতি আমার আর কোন অভিযোগ নাই। অত্র আপোষনামার এফিডেভিট বলে এই মামলা মোকদ্দমার আসামীগণ খালাস বা অব্যহতি পাইলে আমার কোন আপত্তি রহিবে না। এই মর্মে বিজ্ঞ রোটারী পাবলিক রেজিষ্ট্রেশন নং-৩২০তারিখ ১৭ই ফেব্রুয়ারি ২০২৫তারিখে মামলা প্রত্যাহার সংক্রান্ত আপোষনামাটি তিনশত টাকার ষ্ট্যাম্পে এফিডেভিট করিয়ার দেন। উক্ত আপোষনামাটিতে সাক্ষী ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু সহ উক্ত মামলার স্বাক্ষী আব্দুল গনি,আলামীন হোসেন ছাড়াও আরও কয়েকজন
মনিরামপুর থানার ১৩নং খানপুর ইউনিয়নের বিট অফিসার উক্ত মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই অমিতের নিকট জমা দেয়া হয় ১৮ই ফেব্রুয়ারি ২০২৫তারিখে।