1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. kfsharif2011@gmail.com : Newadmin :
ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহ-সভাপতি উম্মে হানি সেতু গ্রেপ্তার। - দৈনিক সংগ্রামী কন্ঠ
April 17, 2026, 7:31 pm

ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহ-সভাপতি উম্মে হানি সেতু গ্রেপ্তার।

স্টাফ রিপোর্টার: মোঃ কেফায়েত উল্লাহ শরীফ
  • Update Time : Saturday, March 1, 2025
  • 347 Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহ- সভাপতি উম্মে হানি সেতুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল সেতুকে ধানমন্ডি থানা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসে। উম্মে হানি সেতু ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের প্রভাবশালী নেত্রী। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদেও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা  করে পরাজিত হন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশের একটি দল শুক্রবার রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে দুটি নাশকতা মামলা ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা ও মারধরের ঘটনাসহ তিনটি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category