1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. kfsharif2011@gmail.com : Newadmin :
ব্রাহ্মণবাড়িয়ায় চিংড়ি মাছে ভেজাল জেলি, ব্যবসায়ীকে লাখ টাকার জরিমানা ও কারাদণ্ড - দৈনিক সংগ্রামী কন্ঠ
April 17, 2026, 8:40 pm

ব্রাহ্মণবাড়িয়ায় চিংড়ি মাছে ভেজাল জেলি, ব্যবসায়ীকে লাখ টাকার জরিমানা ও কারাদণ্ড

জহির শাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : Tuesday, October 14, 2025
  • 243 Time View

জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১৪ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিংড়ি মাছে ভেজাল জেলি পদার্থ ব্যবহার করে ওজন বাড়ানোর অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা আদায় না হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড় বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন। তিনি জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বাজারে সরেজমিন তদন্তে দেখা গেছে, চিংড়ি মাছ ব্যবসায়ী মোহাম্মদ উদয় দীর্ঘদিন ধরে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছে।

পরীক্ষার জন্য নেওয়া মাছের নমুনায় দেখা গেছে, ভেতরে প্রচুর ভেজাল জেলি মেশানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, “ভেজাল জেলি মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। অসাধু ব্যবসায়ীরা মাছের ওজন বাড়ানোর জন্য এটি ব্যবহার করছে, যা সম্পূর্ণ বেআইনি এবং জনস্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।”

পরবর্তীতে মোবাইল কোর্টে মোহাম্মদ উদয়কে এক লাখ টাকা জরিমানা করা হয়; জরিমানা আদায় না হলে এক মাসের কারাদণ্ড কার্যকর হবে। উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের এই পদক্ষেপ স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি সৃষ্টি করেছে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও বাজারে মাছ ও অন্যান্য খাদ্যপণ্যের পরীক্ষা-নিরীক্ষা জোরদার করা হবে, যাতে জনস্বাস্থ্য বিপন্ন না হয় এবং সাধারণ মানুষ প্রতারণার শিকার না হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category