1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. kfsharif2011@gmail.com : Newadmin :
বিজয়নগরে ৫ দফা দাবিতে বিক্ষোভ: ফেব্রুয়ারিতে নির্বাচন, পিআর পদ্ধতি চালুর জোর দাবি - দৈনিক সংগ্রামী কন্ঠ
April 17, 2026, 7:44 pm

বিজয়নগরে ৫ দফা দাবিতে বিক্ষোভ: ফেব্রুয়ারিতে নির্বাচন, পিআর পদ্ধতি চালুর জোর দাবি

জহির শাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : Saturday, September 27, 2025
  • 279 Time View

 

জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানসহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত এই মিছিলে স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন রাজনৈতিক স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি পদপ্রার্থী মোঃ জোনায়েদ হাসান, বিজয়নগর উপজেলা আমীর আবু সায়েদ সরকার, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. আলি নেওয়াজ, চম্পকনগর ইউনিয়ন আমীর আব্দুল আহাদ, এবং শিবিরের নেতৃত্ববৃন্দসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমপি প্রার্থী জোনায়েদ হাসান বলেন, “এই ৫ দফা দাবি বাংলাদেশের মানুষের হৃদয়ের দাবি। এই দাবিগুলো বাস্তবায়িত হলেই দেশের বিদ্যমান রাজনৈতিক সংকটের সমাধান হবে।” তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই দাবি আদায়ে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব এবং সরকার আমাদের দাবি মানতে বাধ্য হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, “২৪শে জুলাই অভ্যুত্থানের সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা ও তার দলবলকে বিচারের আওতায় আনতে হবে।” জোনায়েদ হাসান প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করে বলেন, “পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষের হৃদয়ের দাবি। দুঃখজনকভাবে একটি মহল এর বিরোধিতা করছে কারণ তারা জানে এই পদ্ধতি চালু হলে তাদের পেশিশক্তি ও কালো টাকার প্রভাব আর টিকবে না।”
ঘোষিত ৫ দফা দাবিগুলো হলো:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
২. সংসদের উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) প্রতিষ্ঠা করা।
৪. সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা অবিলম্বে এই ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি কঠোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category