1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. kfsharif2011@gmail.com : Newadmin :
ঢাকায় ডেভিল হান্টে গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া কসবার সাবেক মেয়র। - দৈনিক সংগ্রামী কন্ঠ
April 17, 2026, 7:34 pm

ঢাকায় ডেভিল হান্টে গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া কসবার সাবেক মেয়র।

স্টাফ রিপোর্টার: মোঃ কেফায়েত উল্লাহ শরীফ
  • Update Time : Thursday, February 27, 2025
  • 288 Time View

ঢাকায় ডেভিল হান্টে গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া কসবার সাবেক মেয়র।

ঢাকায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি এমরান উদ্দিন জুয়েল। গত বুধবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৪। বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের।

এমরান উদ্দিন জুয়েল পৌরসভার তালতলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ জামাল উদ্দিন। পট পরিবর্তনের পর জেলায় ও কসবা থানায় রুজুকৃত দুটি মামলায় এজাহারভুক্ত আসামী করা হয়েছে তাকে।
জানা যায়, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর গ্রেপ্তার হয় অনেক মন্ত্রী, এমপি। গ্রেপ্তার আতংকে আত্মগোপনে চলে যায় সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের পদধারী নেতাকর্মীরা।

গ্রেপ্তার হন কসবা-আখাউড়ার সাবেক সাংসদ ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সারাদেশের ন্যায় কসবা উপজেলার নেতা-কর্মীরাও আত্মগোপনে চলে। এদের মধ্যে অনেক নেতাকর্মী পাড়ি দিয়েছেন মধ্যপ্রাচ্যসহ ইউরোপের অনেক দেশে। কেউ কেউ আবার আত্মগোপনে ছিলেন দেশের বিভিন্ন এলাকায়। আত্মগোপনে থাকা তাদেরই একজন সাবেক মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল।

ডেভিল হান্টে কসবায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল সহ ১০ জন। এছাড়াও কসবা থানায় রুজুকৃত মামলায় দেশের অন্যন্য থানায় গ্রেপ্তার হয়েছে আরও ৬ জন। গত ৪ আগষ্ট কসবায় ছাত্র-জনতার সরকার পতন আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে হামলার অভিযোগে ১৭ নভেম্বর কুটি ইউনিয়ন ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম ইমু বাদী হয়ে কসবা থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল ২৩ নং আসামী। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হওয়া একটির মামলার আসামীও তিনি।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের বলেন, বুধবার রাতে তাকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৪। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার তথ্য হাতে এসে পৌঁছেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category