1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. kfsharif2011@gmail.com : Newadmin :
জামালপুরে ৫ দফা দাবিতে জামায়াত ও সমমনা দলগুলোর বিক্ষোভ-মিছিল, সমাবেশে কেন্দ্রীয় নেতার বক্তব্য - দৈনিক সংগ্রামী কন্ঠ
April 17, 2026, 7:44 pm

জামালপুরে ৫ দফা দাবিতে জামায়াত ও সমমনা দলগুলোর বিক্ষোভ-মিছিল, সমাবেশে কেন্দ্রীয় নেতার বক্তব্য

ডেস্ক রিপোর্ট দৈনিক সংগ্রামী কন্ঠ
  • Update Time : Saturday, November 15, 2025
  • 320 Time View

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা ৮টি ইসলামী রাজনৈতিক দলের উদ্যোগে জামালপুর জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৪টা ৩০ মিনিটে জামালপুর শহরের পিটিআই মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা আমীর মুফতি মোস্তফা কামাল, এবং জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ এর সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার।

আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলনের জেলা উপদেষ্টা ডা. ইউনুস আলী, জেলা সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম।

বক্তারা বলেন, “সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য জাতিকে মতামতের সুযোগ দিতে হবে। ৫ দফা বাস্তবায়ন না হলে গণআন্দোলন আরও তীব্র হবে।

সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন, তবে শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category