
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কচুয়ামুড়া গ্রামে চলমান দুইটি মামলার মধ্যে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, মামলা নং পি-৯৪২/২৪ ইং ও পি-১১৭৭/২৫ ইং বিচারাধীন থাকলেও বর্তমানে আদালত বন্ধ থাকায় স্বর্ণাপর্ণ (পরবর্তী বিচারিক কার্যক্রম) সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।
এই সুযোগে অভিযুক্ত মো. ইয়াকুব মিয়া (পিতা: মৃত কালা মিয়া সরদার) ও তার মেয়ের জামাতা জসিম উদ্দিন (পিতা: জয়নাল আবেদীন) আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুকুর থেকে মাছ আহরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের এসআই ফরিদ উদ রেজা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় পুকুর থেকে আহরিত মোট ৪৩১ কেজি মাছ জব্দ করেন। পরবর্তীতে মাছ বিক্রি করে প্রাপ্ত ৮৫ হাজার টাকা স্থানীয় মাছের আড়তদার লিটনের কাছে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া দেন। আড়তদার লিটন বিষয়টি নিশ্চিত করে জানান, বিক্রিত অর্থ তার কাছেই সংরক্ষিত রয়েছে।
এদিকে আদালত বন্ধ থাকায় মামলার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, ফলে ভুক্তভোগী পক্ষের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, বিচারিক প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় অভিযুক্তরা এ ধরনের কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। আদালত পুনরায় চালু হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।