1. 67bf0e758020@google.com : 67bf0e758020 :
  2. kafayatullahsharif@gmail.com : admin :
  3. bob_0836e6b1068e@bobresearchlabs.com : bob_0836e6b1068e :
  4. bob_4cd5ec1d7eff@bobresearchlabs.com : bob_4cd5ec1d7eff :
  5. bob_c9ae5545a426@bobresearchlabs.com : bob_c9ae5545a426 :
  6. davidmartin@sangramikantho.com : davidmartin :
  7. kfsharif2011@gmail.com : Newadmin :
আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশত, বাড়িঘর ভাঙচুর-লুটপাট - দৈনিক সংগ্রামী কন্ঠ
July 27, 2026, 4:34 am

আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশত, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

জহির শাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : Saturday, October 11, 2025
  • 405 Time View

 

জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১১ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজার এলাকায় প্রায় তিন ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির তরুণদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে রাতেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ বাধে।

সেই রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু শুক্রবার সকালে ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সংঘর্ষের সময় উভয় পক্ষের কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয় এবং কিছু জায়গায় লুটপাটের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন,
“সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত পুলিশ ও সেনাবাহিনী নিয়ে ঘটনাস্থলে যাই। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে, যাতে পুনরায় কোনো অস্থিতিশীলতা না ঘটে।”

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category